ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শোডাউন। শনিবার (২৪ অক্টোবর/২৬) শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করতে ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব প্রার্থীগণ স্ব স্ব অবস্থান জানান দিতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে দিনভর নেতাকর্মীদের মাঝে ছিলো উৎসবের আমেজ।

কামরুজ্জামান মাসুদ এলাকায় অত্যন্ত জনপ্রিয়। দলীয় নেতাকর্মীদের মাঝে তিনি সজ্জন ব্যক্তি হিসাবেও পরিচিত রয়েছেন। ছাত্রদল থেকে যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে। বর্তমানে তিনি অচিন্তপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রার্থী হওয়ায় পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসাবে রয়েছেন সবার পছন্দের শীর্ষে। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের আব্দুল্লাহ তালুকদারের পুত্র। পারিবারিক ও সামাজিক বলয়েও রয়েছে তার শক্ত অবস্থান।
কর্মী সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মো. মোতাহার হোসেন তালুকদার।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক, জেলা বিএনপির সদস্য এড. আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ (ভিপি ফারুক), শামছুল হক (ভিপি শামছু), জালাল আহম্মেদ আকন্দ, আব্দুল আজিজ মন্ডল, একেএম আব্দুল্লাহ, ময়মনসিংহ উত্তর মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।