ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বুধবার (২১ অক্টোবর/২৬) মন্ডপেমন্ডপে সিঁদুরখেলা, ঢাকঢোলের বাজনা ও বিদায়ের সুরে বর্ণিল উৎসবে দুর্গোৎসবের মহাবিজয়া উদযাপিত হয়েছে। মন্ডপে মন্ডপে পুজা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ইউএনও আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) এ, বি, এম কাউসার জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল ইসলাম শামছু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, পৌরসভার মেয়র প্রার্থী শোয়েব মুনশী, কৃষকদলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী প্রমুখ।
কালীপুর রক্ষাকালী মন্দির দুর্গামন্ডপে গানের তালে তালে ছিলো নারী ও শিশুদের নৃত্যানুষ্ঠান। সিঁদুরখেলায় মেতে উঠে মন্ডপেমন্ডপে। এবছর গৌরীপুরে ৬১টি স্থায়ী ও অস্থায়ী মন্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গোৎসব। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে।