আজ রবিবার ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৮, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
oplus_8388608




গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর/২৬) গৌরীপুর রেলওয়ে জংশনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের চারপাশ পরিস্কার রাখতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। পরিস্কার একবার করার পরে এলাকাবাসীকেও এ কাজে সহযোগিতা করতে হবে।
পৌর প্রশাসক এ, বি, এম কাউসার জামান বলেন, ডেঙ্গুর বাহক মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হলে সবাই একযোগে পরিস্কার-পরিচ্ছনতায় অংশ নিতে হবে। স্বজন সমাবেশের ন্যায় সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) এ, বি, এম কাউসার জামান। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আতাউর রহমান, রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর ফজলুল করিম মিলন, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজনের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ প্রমুখ। কর্মসূচী অংশ নেন পৌরসভার বাজার পরিদর্শক সুজানুল হক, হিসাব সহকারী তোফাজ্জল হোসেন লিটন, ক্যাশিয়ার নিতাই চন্দ্র সরকার, প্রকৌশল বিভাগের আবু বক্কর সিদ্দিক, দেওয়ান হোসেন, জুয়ের মিয়া, বাবুল চন্দ্র সরকার, শফিকুল ইসলাম কাজলসহ পৌরসভার ২৫জন পরিচ্ছন্নতা কর্মী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১