ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঝলমল সিনেমা হল ও পাশ্ববর্তী প্রায় ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই। এ রির্পোট পাঠানো পর্যন্ত রাত বুধবার (৭ অক্টোবর/২৬) ভোর সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৩টি ইউনিট কাজ করছে। রাত আনুমানিক ঘটনার দিকে গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত বলে পাশ্ববর্তী দোকানীরা নিশ্চিত করেন। এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।