আজ শনিবার ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল ‘প্রমাণ দিতে ব্যর্থ’ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে: পাকিস্তান সিএনএনের বিশ্লেষণ ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
oplus_0




গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান নাজমুন নাহার। সঞ্চালনা করেন প্রভাষক মো. সেলিম আল রাজ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দীর্ঘদিনের অর্জিত জ্ঞান দিয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে বলে প্রত্যাশা করি। আশা করছি পূর্বের রেজাল্টের ধারাবাহিকতা এবারও বাজায় রাখবে। তোমাদের উত্তরোত্তর সফলতার জন্য শুভকামনা রইলো।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নূরঝুমা, প্রভাষক মো. ফয়জুর রহমান প্রমুখ।
২০২০-২১ সেশনের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন রোবিনা আক্তার, রমা রাণী দত্ত, ফাতেমা খাতুন সুমি, লাভনী লাক, নুসরাত জাহান অর্পিতা, পান্না বেগম, নূর হায়াতি সুরভী, তামান্না আক্তার, ইরম রহমান কান্তা, কামরুন্নাহার মোস্তাকিমা, রুমা আক্তার,  শাহনাজ আক্তার শিমু, তাছবিহা আলম, ফারজানা আক্তার তামান্না, কামরুন্নাহার ঝিনু, সাদিয়া আফরিন হৃদি প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যালিগ্রাফি উপহার দেন  অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর হাতে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০