১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মঙ্গলবার ১৪ এপ্রিল২০২৬ দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজন করা হয়।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের নেতৃত্বে বৈশাখী আলপনার মাধ্যমে রাঙিয়ে তোলা হয় কলেজ আঙ্গিনা। প্রতিবারের মত তৈরি করা হয় বাহারি ঐতিহ্যবাহী দেশীয় খাবারের স্টল। সুস্বাদু দেশীয় খাবারের স্টল উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইন্টারমেডিয়েটে ও স্নাতক পাস বর্ষের শিক্ষার্থীরা বাহারি দেশীয় খাবারের স্টলে প্রদর্শণ করেন। এতে উৎসব মুখর এক পরিবেশের সৃষ্টি হয় । এসময় স্টল পরিদর্শন করেন অধ্যক্ষের সহধর্মিণী নাজমুন নাহার, তনয়া জারিন তাসনীম পুত্র জাবির তাহমীদ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক হুমায়ুন করিব, সাংবাদিক আনোয়ার হোসেন শাহিন, শহিদুল ইসলাম মিল্টন, আজারুল ইসলাম প্রমুখ। উদ্বোধনীয় অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সেলিম আল রাজ।
বিভিন্ন স্টলের নেতৃত্ব দেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাসলিমা আজাদ, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক রাকিবুল হাসান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক কবিরুল আলম, প্রভাষক সানায়োর জাহান, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান প্রমুখ।