আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১০, ২০২০, ৭:২২ অপরাহ্ণ




গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নে চেয়ারম্যানের ‘ ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস’ চালু!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন ও ছিন্নমূল মানুষের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর। শুক্রবার (১০এপ্রিল/২০২০) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, হটলাইনে কল বা ম্যাসেজ দিলে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রশাসনিক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও কর্মীদের নিয়ে ‘স্বেচ্ছাসেবক’ টিম প্রস্তুত রয়েছে। মোটর সাইকেল যোগে প্রত্যেকের ঘরে ত্রাণ সামগ্রী দিয়ে আসছেন। কেউ ত্রাণ সামগ্রী নেয়ার জন্য ঘর থেকে বের হবে না। এ জন্য তিনি চালু করেছেন ‘ ডোর টু ডোর ফ্রি রিলিফ সার্ভিস’।
তিনি আরো বলেন, আপনাদের কারো ঘরে যদি খাবারের সংকট থাকে এবং কারো কাছে হাত পাততে সংকোচ বোধ করেন তাদেরকে বলছি, আপনারা বিনা সংকোচে গৌরীপুর উপজেলা পরিষদের হট নাম্বার ০১৬২০-৩৯৪৯৫০ / ০১৬৪৫-৭৯১৩৩০নাম্বারে কল দিবেন। আপনার নাম, পিতা/স্বামীর নাম, গ্রাম/মহল্লা, ইউনিয়ন ও মোবাইল নাম্বার বলবেন, ত্রাণ আপনার ঘরে পৌঁছে দেয়া হবে।
অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর বলেন, সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজ বাড়িতে অবস্থান করুন। ত্রাণ সামগ্রী নিতে কেউ বাহিরে বের হবেন না, করোনামুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনাদের সহযোগিতা, ঘরে থাকুন, করোনা ভাইরাসকে দূরে রাখুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও পেশাগত দায়িত্ব পালনে সতর্ক থাকবেন, প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুযায়ী পোষাক করে ঘটনাস্থলে যাবেন। জাতির বিবেক হিসাবে বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে আপনাদের দায়িত্ব পালন জাতির নিকট স্মরণীয় হয়ে থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০