আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ




কন্টেন্ট বানাতে গিয়ে দগ্ধ কন্টেন্টক্রিয়েটর আল আমিন

কন্টেন্ট বানাতে গিয়ে দেশের জনপ্রিয় কন্টেন্টক্রিয়েটর আল আমিন অগ্নিদগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

শীতের দিনে আগুন দিয়ে শীত নিবারণের একটি শুটিং করতে গিয়ে দারিয়াপুর মোড়ের এলাকায় শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তাকে উদ্ধার করে প্রথম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন তার শুভাকাঙ্ক্ষী কন্টেন্টক্রিয়েটর ওয়াসিকুর রবিন। তিনি জানান, শুক্রবার দুর্ঘটনার শিকার হওয়ার পরে দেখা যায় শরীরের পিঠের অংশে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে তার ক্ষতচিহ্ন আর দেখা গেছে। আমরা তার জন্য সকলের নিকট দোয়া চাই।

আরেক ভক্ত গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিকু সরকার জানান, জনপ্রিয় ফানি কন্টেন্টক্রিয়েটর আল আমিন ভাইয়ের শরীরের ৩৫-৪০ শতাংশ পুড়ে গেছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া চাই।

কন্টেন্টক্রিয়েটর আল আমিনের বর্তমান ফলোয়ার রয়েছে একটি আইডিতে ৪.৬ মিলিয়ন। শুক্রবার জীবনের ঝুঁকি নিয়ে আনন্দ দেওয়ার জন্য ধারণকৃত ভিডিওটি ‘এমন ভিডিও করা থেকে সবাই সতর্ক থাকবেন’ লিখে শনিবার সকাল ১০টা ৩১ মিনিটে তার ফেসবুকে আপলোড করেন। সেই ভিডিওটি ৪৫ হাজারের বেশি নেটিজেন এতে প্রতিক্রিয়া জানান। মন্তব্য করেন দুই হাজারের উপরে এবং শেয়ার করেছেন ২৩৬ জন।

কন্টেন্টক্রিয়েটর হারুন মিয়া জানান, অত্যন্ত পরিশ্রমী ও নতুনত্বের কারণে আল আমিন ভাই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য কাজ করতে গিয়ে আজকে দুর্ঘটনার শিকার হন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এ ধরনের কাজ করার পূর্বে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানাচ্ছি।

কন্টেন্টক্রিয়েটর আল আমিন (৩৮) উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মনহর আলীর পুত্র। ভিডিও থেকে প্রাপ্ত অর্থে তিনি প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহযোগিতা করেন। এছাড়াও অসহায় পরিবারকে ঘর করে দেওয়া। অর্থাভাবে থাকা দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা তার কাজের নিয়মিত অংশ। সমাজ উন্নয়নেও কাজ করে যাচ্ছেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১