ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। ক্লিন ইমেজের ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দে ভাসছেন। তবে দলীয় সিদ্ধান্ত না থাকায় এখন পর্যন্ত কোনো আনন্দ মিছিলের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন, সেখানে দলীয় সিদ্ধান্ত ও নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নির্দেশনা ব্যতিত কাউকে আনন্দ মিছিল না করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রহমান বাবুল সবাইকে নামাজ করে মসজিদে শুকরিয়া আদায় করার আহ্বান জানান।