আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৭, ২০২০, ৪:২০ অপরাহ্ণ




গৌরীপুরে হটলাইনে কল দিয়ে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন ও ছিন্নমূল মানুষের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। মঙ্গলবার (৭এপ্রিল/২০২০) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, হটলাইনে কল বা ম্যাসেজ দিলে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রশাসনিক ও যুবলীগের কর্মীদের নিয়ে ‘স্বেচ্ছাসেবক’ টিম প্রস্তুত রয়েছে। মোটর সাইকেল যোগে প্রত্যেকের ঘরে ত্রাণ সামগ্রী দিয়ে আসছেন। কেউ ত্রাণ সামগ্রী নেয়ার জন্য ঘর থেকে বের হবে না।
তিনি আরো বলেন, আপনাদের কারো ঘরে যদি খাবারের সংকট থাকে এবং কারো কাছে হাত পাততে সংকোচ বোধ করেন তাদেরকে বলছি, আপনারা বিনা সংকোচে গৌরীপুর উপজেলা পরিষদের হট নাম্বার ০৩৫৯৮১৮২৩৮৭ ম্যাসেজ বা ০১৭১২-৬৭৯৮০৬ নাম্বারে কল দিবেন। আপনার নাম, পিতা/স্বামীর নাম, গ্রাম/মহল্লা, ইউনিয়ন ও মোবাইল নাম্বার বলবেন, ত্রাণ আপনার ঘরে পৌঁছে দেয়া হবে।
উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজ বাড়িতে অবস্থান করুন। ত্রাণ সামগ্রী নিতে কেউ বাহিরে বের হবেন না, করোনামুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনাদের সহযোগিতা, ঘরে থাকুন, করোনা ভাইরাসকে দূরে রাখুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও পেশাগত দায়িত্ব পালনে সতর্ক থাকবেন, প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুযায়ী পোষাক করে ঘটনাস্থলে যাবেন। জাতির বিবেক হিসাবে বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে আপনাদের দায়িত্ব পালন জাতির নিকট স্মরণীয় হয়ে থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১