আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৭, ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ




সিংগাইরে তাবলিগ জামাতের আরও তিনজন করোনায় আক্রান্ত

বাহাদুর ডেস্ক :

ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরে শা’দ পন্থি তাবলিগ জামাতে আসা ১১ জনের নমুনা পরীক্ষায় আব্দুল বাকীর (৬০) পর আরও তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তারা হলেন- মজিবর রহমান মোল্লা (৮০) ও হায়দার মোল্লা (৬৫) ফরিদপুরের ও আমিনুল ইসলাম (৪১)।

ওই তিনজনকে মঙ্গলবার দুপুরের দিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের রাখার প্রস্তুতি চলছে। সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রশাসন ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদা-দাওয়াহ মাদ্রাসায় তাবলিগ জামাতে এসেছিলেন ১২ সদস্যের একটি দল। এদের মধ্যে গত শনিবার ফরিদপুরের আব্দুল বাকীর (৬০) শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকায় আইডিসিআরে পরীক্ষা করালে তার শরীরে করোনা ভাইরাস ধরা পরে। পরবর্তীতে রবিবার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লক ডাউন করে দেয় উপজেলা প্রশাসন। সেই সাথে তাবলিগ জামাতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামাতে যোগ দেয়া স্থানীয় ছয়জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোমকোয়ারেইটানে রাখা হয়। ওই ১১ সদস্যের মধ্যে এই তিন জনের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়।

ডা. সেন্দোর আলী মোল্লা আরো জানান, তাবলিগ জামাতের নুতুন করে আরো ২৬ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এর মধ্যে তাদের পরিবারের সদস্যরাও রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১