আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে রক্তাক্ত এক যাত্রীর লাশ উদ্ধার!

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে রোববার (১২ অক্টোবর/২৫) রক্তাক্ত এক যাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর রেলওয়ে ফাাঁড়ির ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) আবুল কালাম।
তিনি জানান, জামালপুরগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে থামার পর ট্রেনের পাওয়ারকার (বৈদ্যুতিক রুম) কোচে একজন পরে রয়েছে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। তার নাম হাজী আব্দুর রহমান, বয়স আনুমানিক ৬২। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেনদী গ্রামের ওয়াহেদ আলীর পুত্র।
তিনি আরও জানান, উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছিলো। কিন্তু উদ্ধারের পর দেখা যায় সে ট্রেনের ভিতরেই মারা গেছে। তার লাশ নিয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় যাচ্ছি। সেখানে যাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের ছেলের সাথে কথা হয়েছে তিনি গাজীপুর থেকে ময়মনসিংহ আসতেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিপদজ্জনক চিহ্নসম্বলিত কোচের ভিতরে আব্দুর রহমানের লাশ পাওয়া যায়। তার শরীরের ডান হাত ও শরীরের পরহিত কাপড় রক্তমাখা। ট্রেনের বগিতেও রক্ত জমাট হয়ে পরে রয়েছে। ট্রেনের জানালায় ও ট্রেনের কোচেও রয়েছে রক্তের দাগ। উদ্ধারকারী গৌরীপুর রেলওয়ে ফাাঁড়ির কন্সটেবল মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত যাত্রীর ডানহাতে রক্তের দাগ ছিলো। ওই ট্রেনের যাত্রী আজিজুল হক জানান, ট্রেনটিতে খুব ভিড় ছিলো না। যাত্রীদের বগিতেও অনেক আসন খালি। তারপরেও বিপদজ্জনক ওই কোচের ভিতরে এ যাত্রী কিভাবে গেলো, সেখানে তো যাত্রীদের যাওয়া নিষিদ্ধ।
গৌরীপুর রেলওয়ে ফাাঁড়ির ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে ওই কক্ষটি গরম। ট্রানের ঝাঁকিতে ধাক্কা খেয়ে জানালার পাশে পরে গেলে মাথায় ও হাতে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। ওই কোচের ভিতরেও প্রচন্ড শব্দ থাকায় কেউ টের পায়নি। তবে বিজয় এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার কোচে দায়িত্বরত কর্মকর্তার বক্তব্য নেয়া জন্য গেলে তিনি দ্রুত সটকে পড়েন।
গৌরীপুর জংশনের কেবিন মাস্টার আব্দুল কাদির জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে ৪টা ৩০মিনিটে প্রবেশ করে। জামালপুরের উদ্দেশ্যে ৪টা ৫৫মিনিটে গৌরীপুর জংশন থেকে ছেড়ে যায়। জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম বলেন, ট্রেনের ভিতরে লাশ পরে আছে, খবর পেয়ে আমি ও পুলিশসহ সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছি। ট্রেনের ধাক্কায় মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১