‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (০১ অক্টোবর/২৫) ৩৫তম বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ৩৫জন প্রবীণের মাঝে ৩৫টি ফলজ কাঁঠাল গাছে চারা বিতরণ করা হয়। বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি ও ধনিয়াকান্দি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, তাজুল ইসলাম খোকন, গৌরীপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি কানাই লাল দাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসলাম উদ্দিন সওদাগর, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ।