আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৩, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
Oplus_131072




গৌরীপুর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রদল

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষার্বষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

মিছিল পরবর্তী আলোচনা সভায় গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিন আলম বলেন, ‘একটা সময় যারা ছাত্র রাজনীতি যারা করতো সাধারণ মানুষ তাদেরকে ভিন্ন চোখে দেখতো, বলতো এদের দিয়ে কিছু হবেনা কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানে পর মানুষের সে ধারণা বদলেছে। আমাদেরকে আমাদের ক্যারিয়ার নিয়ে যেমন ভাবতে হবে তেমনি দেশ নিয়েও ভাবতে হবে। ক্যাম্পাসে আমাদের ভিশন হলো সন্ত্রাস, নৈরাজ্য দূরীকরণ ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা,।

‎গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল বলেন, ‘ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে সাধারণ ছাত্র ছাত্রীর কল্যাণের জন্য ছাত্ররাজনীতি করে। ছাত্রদল শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করে সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা গৌরীপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে বদ্ধ পরিকর। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই,।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. নাজমুল হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, দপ্তর সম্পাদক আলম খান, কলেজ ছাত্রদল নেতা কাইয়ুম, বিপ্লব, নাসিম, মেহেদি, ইসমাইল, ফয়সাল, রাকিব প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১