ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর /২৫) কারামুক্তি দিবস উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনায় মিলাদ, দোয়া ও মসজিদে আর্থিক অনুদানের ঘোষণা দেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট নুরুল হক। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যদি কেউ চাঁদাবাজি করে তাদেরকে ধরিয়ে দিন যদি আপনারা না পারেন আমাদের কে জানাবেন আমরা ব্যবস্তা নিব। তারেক রহমানের ঘোষণা কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে কিছু কিছু আলেম সমাজ নির্বাচনের বাঞ্চলের ষড়যন্ত্র করছে আপনারা সতর্ক থাকবেন। আপনারা মজলুম নেত্রী তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বিপ্লবের বাবা বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. নয়ন মিয়া, আহসান হাবীব বাবু, এয়ার খান , সদস্য আহসান হাবিব বাবু, মো. শাহ জহান, শাহীন, মো. স্বপন মিয়া, মো. খাইরুল ইসলাম, আব্দুল বাতেন, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা, মো. শান্ত মিয়া প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০ শে জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলাপাড়া বাজারে সর্বপ্রথম কার্ফিউ ভেঙ্গে আন্দোলনে নেমে পড়েন অ্যাডভোকেট নুরুল হক সমর্থকেরা যে আন্দোলনকে সরকার পতনের অন্যতম আন্দোলন হিসেবে ধরা হয়। তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কারা মুক্তি দিবস উপলক্ষে গৌরীপুর উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার ঘোষণা দেন।