ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। সঞ্চালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ। স্মরণ সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. হারুনুর রশিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক। প্রাক্তন স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের পরিবারের সদস্য ও শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান স্মরণসভায় স্মৃতিচারণ করেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক মো. মোস্তাকিম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক নজরুল ইসলাম।