আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৫, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ




বিএনপির জন্মদিনে গৌরীপুরে খাল পরিস্কার ও অবৈধ বাঁধ অপসারণ!

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর/২৫) পৌর শহরের সতিষা থেকে বালুয়াপাড়া খাল পরিস্কার, অবৈধ বাঁধ অপসারণ করে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ভার্চ্যুয়ালি এ কর্মসূচীর উদ্বোধন করেন।
তিনি বলেন, বিএনপি হলো গণমানুষের কল্যাণে নিবেদিত সংগঠন। আজকে যে খালটি নেতাকর্মীরা পরিস্কার করছে। এই খালটি খনন করেছিলেন এ সংগঠনের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সৃষ্টি করেছিলেন, আমরা সেই সৃষ্টিকে রক্ষার দায়িত্ববোধ থেকেই কৃষকের ফসল বাঁচাতে এ খাল পরিস্কার করা হয়েছে।
সতিষা গ্রামের আব্দুস সাত্তার জানান, ময়লা-আবর্জনা, কচুরিপনায় খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিলো। খালটি পরিস্কার করায় জলাবদ্ধতা থেকে কৃষকের ফসল রক্ষা পাবে। গুজিখাঁ গ্রামের নওয়াব আলী বলেন, এ খালটিতে অবৈধ দখল আর নানা স্থান থেকে মাটি কেটে নেয়ায় উঁচুনিচু হয়ে গেছে। তাই পানি চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খনন অত্যন্ত জরুরী প্রয়োজন। সহনাটী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম মেম্বার জানান, আমি এ খালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মাটি কেটেছি। আজ আসছি, সেই খালটিকে পুন:উদ্ধার করে রক্ষা করতে।
উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), মাইনুল ইসলাম শাহীন, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুদ্দিন মাস্টার, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, বিএনপি নেতা মজিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকন, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন, আসাদুজ্জামান প্রমুখ।
অপরদিকে এলাকাবাসী প্রশাসনিকভাবে খালের অবৈধ দখলদারকে উচ্ছেদের দাবী জানান। এ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, পৌর শহরের ভালুকা খাল, বালুয়াখাল, সতিষা খাল ও আরকে হাইস্কুলের সামনের খাল খনন প্রকল্পের প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। খনন কাজের সময় অবৈধস্থাপনাও উচ্ছেদ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১