আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৮, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ




ভ্যানসহ চালকের গলাকাটা লাশ উদ্ধার, গ্রেফতার ৪

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধের ১ কিলোমিটার দূরে ফসলি জমি থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার ও ভ্যান উদ্ধার করেছে পুলিশ।

নিহত হৃদয় হোসেন (১৫) পৌরসভার এলঙ্গীপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের ইউনুস আলীর ছেলে।

এলাকাবাসী জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে গ্রামপুলিশকে খবর দেন। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

‎নিহত কিশোরের বাবা ইউনুস আলী জানান, রোববার বিকাল ৪টার দিকে তার ছেলে ভ্যান নিয়ে বের হয়। গভীর রাত পর্যন্ত ছেলে বাড়িতে না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারেন তার ছেলে রোববার বিকালে বন্ধুকে নিয়ে ভ্যানে বেড়াতে বের হয়েছে।

বাবা বলেন, তিনি হৃদয়ের ওই বন্ধুর কাছে ছেলের খোঁজ নিয়ে জানতে পারেন-ভ্যান নিয়ে তারাপুর মোড়ে পৌঁছলে একজন ভাড়া নিতে চান। হৃদয় তাকে কুমারখালী নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে যায়। এরপর তার বন্ধু আর কিছু জানে না বলে জানায়। সোমবার সকালে তিনি থানায় অভিযোগ দিতে আসলে হাসিমপুরে লাশ পাওয়ার খবর জানতে পারেন।

তিনি জানান, শুধুমাত্র ভ্যানের জন্য তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

‎পুলিশ সূত্র জানায়, লাশ উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত বাটিকামারা গ্রামের রাকিব, জীবন, জিহাদ ও মাহফুজ নামের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী, তার বন্ধু কাঁঠালডাঙ্গি গ্রামের সানির বাড়ি থেকে ভ্যান উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

‎‎কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসিমপুর চরের ফসলি মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার ও ভ্যান উদ্ধার করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১