ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৫ আগস্ট /২৫) দেশনেত্রী বেগম খালেদা জন্মদিন উপলক্ষে সুস্ততা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট নুরুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ জুবায়ের এর বাবা বাবুল মিয়া, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. নয়ন মিয়া, শামীম আহমেদ, এয়ার খান, সদস্য সচিব মো. সেলিম মিয়া, সদস্য আহসান হাবিব বাবু, মো. শাহ জহান, শাহীন, মো. স্বপন মিয়া, মো. খাইরুল ইসলাম। ইউনিয়ন যুবদল নেতা মাহমুদুল হাসান নাঈম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হাসান লাদেন, মো. শান্ত মিয়া, আরিফ আহমেদ প্রমুখ।।###