আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রির্পোর্টাার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ




গৌরীপুরে ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের আসামীদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে শুক্রবার (৮ আগস্ট/২৫) পাছার বাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এবি সিদ্দিক। সঞ্চালনা করেন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ রতন। বক্তব্য রাখেন নিহত হুমায়ুনের বাবা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন আহাদ, বিএনপির সদস্য আবুল খায়ের, সহনাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইদুর রহমান এমদাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলী আকবর, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পাছার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শামীম চিশতী, সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. চান মিয়া, বিএনপি নেতা নুরুল ইসলাম, ডা. উসমান আলী, সুলতান মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, গত শুক্রবার (১৩ জুন/২৫) বিকেল ৬টার দিকে হুমায়ুন কবির (২২) নিজ গ্রাম সোনাকান্দি থেকে পাছার বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে মো. মেহেদী হাসান টুটুলের বাড়ি সামনে যেতেই আসামী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এ সময় সে দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই চাইনিজ (টিপ ছুড়ি) ছুড়ি দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আব্দুল কাইয়ুম (কাইয়ুম) বাদী হয়ে গত সোমবার (১৬ জুন/২৫) গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় মো. বাদল মিয়া (তোতা মিয়া), মো. রাশিদুল ইসলা রানা (রাসু), মো. সজিব মিয়া, রবিন, মো. মেহেদী হাসান টুটুল, মো. মাসুদ রানা, মো. আব্দুল কদ্দুছ, মো. মজিবুর রহমান, মো. সোহাগ মিয়া, মো. শামছুল হক, কামরুল ইসলামের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, মামলার অন্যতম আসামী মো. রাশিদুল ইসলা রানা (রাসু) কে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১