মনের সুপ্ত সুখ
খুঁজে পাওয়া খুবই বিরল।
তোমার অবেলায় কেন আমি এলাম।
অনিচ্ছার সুবাদে?
স্ব-ইচ্ছায় ভ্রমর যেমন আসে,
সতেজ ফুলের সমারোহে।
তবে আমি
কেন তোমার অবেলায়?
আমি ও চেয়েছিলাম,
তোমার জানালার পাশে দাঁড়িয়ে থাকতে,
তোমার সু-দিনের হাতছানি পেতে।
কিন্তু তুমি তাকালে না।
তবে কি এ আমার দূরভাগ্য?
যে বেলা কেটেছে বাঁধভাঙা যৌবনের পালা নিয়ে,
আজ সেই বাঁধভাঙা যৌবনে ভাঁটা।
অন্তরের স্বপনদুয়ার খুলে দেখি,
স্বপ্ন গুলো দুঃস্বপ্ন।
তাই দিশেহারা হয়ে পাগল প্রায়।
যে বেদনার ছাপ স্পষ্ট,
তা আর দূর হবার নয়।
যে বিষাদে বিষময়।
প্রতি টা মূহুর্ত যন্ত্রণা সহ্য করতে হয়।