আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৮, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ




দুঃখের বিষয় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে-হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছে। তাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমুজুর। যাদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। অবকাঠামো গত উন্নয়ন নেই, ব্রহ্মপুত্র নদকে মেরা ফেলা হয়েছে, বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি নদকেও ধ্বংস করেছে। আমরা আকাঙ্খিত বাংলাদেশ পায়নি ময়মনসিংহ বাসীকে সাতে নিয়ে সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণা পত্র আদায় করবো। এনিয়ে কোন টালবাহানা চলবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানোর নির্দেশনা দেন।

আজ সোমবার বেলা পাঁচটার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা করে নগরীর টাউন হল মাঠে সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর পূর্বে নেতৃবৃন্দরা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা।

দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লক্ষ লক্ষ কর্মী ও নেতার দরকার নেই। যারা তেলবাজি এবং সেলফি বাজী করছেন তাদের দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে। প্রত্যেক ইউনিয়নে নিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা মানুষকে বুঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধ ভাবে সকলকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ময়মনসিংহে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। প্রশাসনের লোকজন আহত এবং শহীদ পরিবারের কোন কথা শুনছেন না। তারা চাঁদাবাজ এবং তেলবাজদের নিয়ে ব্যস্ত। কোন আহত ভাই যদি আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আপনার চেয়ার থাকবেন না। মনে রাখবেন আপনারা শহীদের রক্তের ওপরে বসে আছেন। আমি শিক্ষার্থীদের বলবো যারা শহীদ এবং আহত পরিবারের সাথে অসৌজন্যমূলক আচারণ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রবিন প্রমূখ।
এছাড়া জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি সদস্য ফুয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপির কর্মসূচি উপলক্ষে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১