আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৪, ২০২০, ৯:৪৩ অপরাহ্ণ




তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা ।। আহত-৩

এম.এ আজিজ/ রফিক বিশ্বাস, তারাকান্দা :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে আজিজুল ইসলাম মন্ডল (৩২) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, নজরুল (৪৫) মাজহারুল ইসলাম (২৪) সাইফুল (৩৫) শনিবার দুপুরে উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আজিজ ওই গ্রামের মৃত আঃ মজিদ মন্ডলের ছেলে বলে জানা গেছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম ও আজিজুলদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে মসজিদের সামনে শফিকুলের নেতৃত্বে বেশ কয়েকজন আজিজুলসহ ৪ জনের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে এলোপাথারী কুপিয়ে আহত করে। তিনি আরও জানান, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১