আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২১, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ




ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৪ জনের বেশি।

 

বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।  একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এবং অপরজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।  তারা হলো-  জুনায়েদ ও তানভীর আহমেদ।

 

সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এরপর বিমানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ায় বহু মানুষ দগ্ধ হন।

 

বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছে।  তার নাম জুনায়েদ। সে উত্তরার নয়ানগরের বাসিন্দা আসলামের সন্তান এবং মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

এর আগে দগ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষার্থী মারা যান। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১