আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এস এ শামীম || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ




গৌরীপুরে বিএমএসএফ’র ১৩তম বর্ষপূর্তি বর্ষ উদযাপন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ১৩তম বর্ষপূর্তি বর্ষ
উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএমএসএফের উদ্যোগে মঙ্গলবার (১৫
জুলাই/২৫) আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. রইছ উদ্দিন (যুগান্তর)।
সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গেøারী)।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি সভাপতি আহমেদ আবু
জাফর। তিনি বলেন, প্রতিদিন সাংবাদিকদের ওপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন
চলছে। যখন আমরা জন্মদিন পালন করছি, ঠিক সেই সময়ে লোহাগাড়ার যুগান্তরের
প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।
এভাবে আর কতো সাংবাদিককে কারাভোগ করতে হবে। আমরা চাই সাংবাদিকদের
নিরাপত্তা নিশ্চিত হোক। সাংবাদিক সুরক্ষা আইনসহ অবিলম্বে ১৪দফা
বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
ফারুক আহম্মেদ, সংগঠনের সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ),
প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান
(আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (এসটি বাংলা টিভি),
গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর সুমন,
বিএমএসএফের কার্য্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান(সংগ্রাম), সুপক রঞ্জন
উকিল (ভোরের দর্পণ), শ্যামল ঘোষ (আজকের সংবাদ), শামীম আনোয়ার (ফুলতারা),
হৃদয় হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক, সাংবাদিক-
ভাষাসৈনিক, ২৪’র গণঅভ্যূত্থানে শহীদ সাংবাদিক, সাংবাদিক শাহ আলমগীর,
সাগর-রুনি, হুমায়ুন কবীর বালু, গৌরীপুরের প্রয়াত সাংবাদিক কাজী এম.এ
মোনায়েম, আব্দুল আজিজ, ছড়াকার আজম জহিরুল ইসলাম, মোতালিব বিন
আয়েত স্মরণে দোয়া ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই
সঙ্গে সাংবাদিক সুরেশী কৈরীকে স্মরণ ও তাঁর আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন
সাংবাদিক নেতৃবৃন্দ।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১