আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ




একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন তিনি ॥ যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী গৌরীপুরে আলোচনা ও দোয়া মাহফিল

যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ
ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবী) মো. অলি উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। তিনি বলেন, একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুর্ণ:গঠনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। এই সাহসিকতার জন্যই তিনি ৭১’রে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। একটি দেশ স্বাধীন করার পরে তিনি দেশের লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, তাঁর সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন, সেই সাহসিকতার জন্য ২৪’র গণঅভ্যূত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সাথে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনঢ়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
আলোচনায় অংশ নেন ২৪’র গণঅভ্যুত্থানে শহীদ জোবায়ের আহম্মেদের পিতা আনোয়ার উদ্দিন, তেরশিরা এবতেদায়ী মাদরাসার প্রধান আব্দুর রহিম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ইসলামাবাদ ফাজিল মাদরাসা প্রভাষক (আইসিটি) আল মাসুদ, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া, মো. ইদ্রিস আলী, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, স্বজন তোফাজ্জল হোসেন, মাসকাওয়াত হাসনাত আলিফ, নুর মোহাম্মদ সাফী, হুজাইফা তালুকদার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১