আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ




মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা সংকটের প্রতিবাদে বড় ধরনের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ছাত্ররা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন, অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন এক দিনের কর্মবিরতি।

রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’-এর ঘোষণা দেন। তারা বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’

শিক্ষার্থীরা আরও জানান, বহিরাগতদের প্রবেশ রোধ, হাসপাতাল চত্বরে থাকা ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তারা হাসপাতাল ও ক্যাম্পাসজুড়ে বিরাজমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করবেন। এতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন।

আইডিএস-এর বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতির উন্নতি না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।’

উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল চত্বরে আনসার ক্যাম্পের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইন্টার্ন চিকিৎসকরা। তারা সেদিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও দেন।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:

হাসপাতাল চত্বরে পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েন; সশস্ত্র আনসার বাহিনী নিযুক্তকরণ এবং হাসপাতালের প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা।শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, এসব পদক্ষেপ না নিলে হাসপাতালে রোগী, শিক্ষার্থী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আন্দোলনকারীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১