আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ




‘সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দেয়’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে জনসম্মুখে প্রকাশ্যে ইট পাথর দিয়ে হত্যা অত্যন্ত নির্মম এবং বর্বর। হত্যার পরে লাশের ওপর নৃত্য আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দেয়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনামুক্ত নতুন বাংলাদেশে মিটফোর্ড হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ১২তম দিন ১২ জুলাই খুলনার রয়েল মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমরা একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। যেই বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে না, যেই বাংলাদেশে থাকবে না বৈষম্য, চাঁদাবাজি, রাহাজানি, গুম, খুন। হিন্দুস্তানের ষড়যন্ত্র, আওয়ামী নৈরাজ্য এবং নতুন করে সৃষ্টি হওয়া সন্ত্রাস আমাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। নতুবা জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, খুলনা জাগপা সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তফা, সাতক্ষীরা জাগপা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, খুলনা জাগপা নেতা আবিদুর রহমান, আব্দুস সাত্তার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১