ময়মনসিংহের গৌরীপুরে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ ১৪৩জন। এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ৪হাজার ৪৭৪জন। এরমধ্যে পাশ করেছে ২হাজার ৫৭৮জন। পাশের শতকরা হার ৫৭.৬২শতাংশ। তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায় জানান, ৩৪টি উচ্চ বিদ্যালয়ের ৩হাজার ৩৫৪জন মধ্যে পাস করেছে ১হাজার ৮১৭জন। পাসের হার ৫৪.১৭শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২৭জন। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মনাটি উচ্চ বিদ্যালয়ে ৩৮জন। ৩৪টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গৌরীপুর পাইলট উচ্চ বিদ্যালয় আর তৃতীয় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ২২জন। অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৩জন, ফেল করেছে ৮জন। পাশের চেয়ে ফেল দ্বিগুণ।
এ উপজেলার ১৬টি মাদরাসার ৪২৭জনের মধ্যে ২২০জন পাশ করেছে। পাসের হার ৫১.৫২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩জন। এরমধ্যে ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় ৫জন, শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ৪জন ও রাইশিমুল দারুছ সুন্নাহ দাখিল মাদরাসায় ৪জন জিপিএ-৫ পেয়েছে। শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদ্রাসায় পাশ করেছে মাত্র ২জন। ফেল করেছে ১৩জন। পাশের চেয়ে ফেল ছয়গুণ। পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৮জন। ফেল করেছে ৩১জন। পাশের চেয়ে ফেল চারগুণ। কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ১১জন, ফেল করেছে ৩৩জন। পাশের চেয়ে ফেল তিনগুণ। হাসনপুর দাখিল মাদরাসায় পাশ করেছে ৮জন, ফেল করেছে ১৮জন। পাশের চেয়ে ফেল দ্বিগুণ।
৬ টি কারিগরী বিদ্যালয়ের ৬৯৩জন অংশ নেয়। পাশ করেছে ৫৪১জন। পাসের হার ৭৮.০৬শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩জন। এরমধ্যে ডক্টর মো. রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ে ২জন ও গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ১জন।