আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৯, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ




বিএনপি-আ.লীগ একই গাছের দুই ডাল: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ৯১-৯৬ সালে বিএনপি ক্ষমতায় ছিল। সেই সময় পেপার-পত্রিকা দেখেছেন। সেই সময় দেখলাম তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এরপর আবার দেখলাম পাঁচবার- বড় বড় শিরোনামে। বিএনপি ও আওয়ামী লীগ একই গাছের দুটি ডাল। মুদ্রার এপিঠ-ওপিঠ।

 

মঙ্গলবার বিকালে শহরের মাদ্রাসা মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা আয়োজিত রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, অনেকে বলতে পারে দেশের প্রতি আমাদের এতো দরদ কেন? দরদ এ কারণে যে জুলাই আন্দোলনে আমরা বুলেটের সামনে ছিলাম, ট্যাংকের সামনে ছিলাম। এজন্য আমার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না। তাই কথা বলার দায়িত্ব এবং অধিকার আমাদের। এ দেশে যারা রাস্তায় ছিল তারা কথা বলবে আর যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে। কেননা আমরা রাস্তায় না থাকলে তারা আজকে জেলখানায় থাকত।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার সভাপতি মাওলানা মোহাম্মাদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জেলা জামায়েতের  আমীর অধ্যাপক, ড. মীর নুরুল ইসলাম ও নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১