আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ




গৌরীপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে শনিবার (৫ জুলাই/২৫) গাঁজাসহ আবুল কালাম ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করা হয়েছে। মাদকব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শী উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী মিন্টু জানান, সকাল ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বারুয়ামারী পূর্বপাড়ার বিউটি বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় এক বস্তাগাঁজাসহ আবুল কালামকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তিনি বারুয়ামারী গ্রামের সুরুজ আলীর পুত্র।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই তোয়াবুল ইসলাম জানান, অভিযান এক কেজি গাঁজা ও ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান আবুল কালামের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এ দিকে গ্রেফতারের পরপরেই উৎসুক জনতার ভিড় জমে উঠে সেই বাড়িতে। এ সময় গ্রামের লোকজন দেখতে পায় ছাদের উপরে আরও একটি বস্তা। সেই বস্তায়ও গাঁজা। বিষয়টি তাৎক্ষণিক গৌরীপুর সেনা ক্যাম্প ও থানায় জানায় এলাকাবাসী। এরপরে সেই বাড়িটিকে ঘিরে রাখেন তারা। যৌথবাহিনীর অভিযানে আরও এক বস্তা গাঁজাসহ বিউটি বেগমকে গ্রেফতার করে গৌরীপুর থানার পুলিশ। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর রেজাউল করিম জানান, তার বাড়ি তল্লাশী করা হয়েছে। বস্তায় ২ কেজি গাঁজা রয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় গৌরীপুর থানার একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
অপরদিকে স্বামী-স্ত্রী মাদকসহ গ্রেফতারের পরপরেই বিক্ষুব্দ এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম চৌধুরী জানান, মাদকের সাথেযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিএনপি নেতা ইউসুফ আলী মিন্টু জানান, এই কালাম ইতোপূর্বে আরও ৫/৭বার গ্রেফতার হয়েছে। ৩/৪মাস জেল খেটে আবারও সেই মাদক ব্যবসা শুরু করে। প্রতিবাদ সমাবেশে প্রতিবেশী মতিউর রহমান ও রবিকুল ইসলাম জানান, এই দেখতেছেন ধরে নিচ্ছে, দু’এক মাস পরে এসে দেখবেন, ওরা বীরদর্পে হাঁটছে! ওদের কঠোর বিচার চাই। বিক্ষোভে গ্রামের শত শত নারী ও পুরুষ অংশ নেয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১