ময়মনসিংহের গৌরীপুরে ৫বছরের এক শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুর পিতা এ ঘটনায় বৃহস্পতিবার গৌরীপুর থানা মামলা দায়ের করেন। এ ঘটনায় নুর আলম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করে শুক্রর্বা (৪ জুলাই/২৫) গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার (৪ জুলাই/২৫) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১জুলাই/২৫) দুপুরে শিশুটি খেলা করছিলো। ওই শিশুটি খেলা করার কথা বলিয়া খলদবাড়ির রতন মিয়ার বাঁশঝাড়ের ভিতরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে রতন মিয়া পালিয়ে যায়। সে খলদবাড়ি গ্রামের বিল্লাল মিয়ার পুত্র। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ভিকটিমের বাবা জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করেন। মেয়েটির শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে তিনি অভিযোপ করেন, আসামীপক্ষের লোকজন নিজেদের বাড়িঘরে আগুন লাগিয়ে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করছে।