শিক্ষার সুষ্ঠ পরিবেশ না থাকায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব হাফেজ আজিজুল হক বৃহস্পতিবার (৩ জুলাই/২৫) তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলো কলতাপাড়া মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
অনুষ্ঠান বর্জন করে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, আমার বাসার সাথে তাই আমার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এসে শোনলাম শিক্ষক-শিক্ষার্থীদের নানা অভিযোগ, ক্লাসে পাঠদান হয়না। কম্পিউটার ল্যাব সাত বছর যাবত শিক্ষকদের দ্বন্দ্বের কারণে বন্ধ। তাই বলেছি যতক্ষন পর্যন্ত শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরে না আসবে, ততক্ষণ এ প্রতিষ্ঠানের আমাকে সংবর্ধিত হতে পারি না। তাই এ অনুষ্ঠান বর্জন করেছি।
অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে শুরু হয়। শুরুর পরপরেই শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের নানা অনিয়ম, নিয়মিত ক্লাস না হওয়া, চায়ের দোকানে শিক্ষকদের আড্ডা, প্রকাশ্যে তাদের ধূমপান করে। শিক্ষকদের গ্রুপিংয়ের কারণে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, বর্তমান এ প্রতিষ্ঠানের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ‘ছাত্রছাত্রীরা খাতা-কলমে নয়, দেয়ালে বেশি লেখাপড়া করে।’
শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা নিয়ে কথা বলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল। তিনি বলেন, শিক্ষকগণ এখানে লেখাপড়া করাতে আসেন না। তারা আসেন শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং করতে। লেখাপড়া নয়, চায়ের দোকানে আড্ডা দিতে, এ অবস্থা আর চলতে দেয়া হবে না।
সংবর্ধনা অনুষ্ঠানটি বর্জনের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদা ইয়াসমিন। তিনি বলেন, আমরা লেখাপড়া মান ফিরিয়ে আনবো, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে একটি সুষ্ঠ পরিবেশ সৃষ্টি হলেই তাঁকে আবারও সংবর্ধনা দেয়া হবে এবং তিনি আসবেন সেই কথাও দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান বলেন, এ কলেজের ছাত্র বিপ্লব হাসান জুলাই আন্দোলনে শহিদ হন। তার স্মৃতিবিজড়িত এ প্রতিষ্ঠানটির এমন দৈন্যদশা থাকতে পারে না। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তাদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়। ক্যান্টিন নেই। নিয়মিত খেলাধুলা হয়, স্কাউটিং কার্যক্রম নেই, একটি পাঠাগার নেই, কম্পিউটার ল্যাব থাকলেও শিক্ষার্থীদের প্রবেশ করতে পারছে না সাতবছর যাবত, শিক্ষকদের গ্রুপিংয়ের কারণে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।