ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও ইসলামাবাদ ফাজিল মাদরাসার
যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন/২৫) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস
(মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস) এর
প্রতিপাদ্য ‘মাদকাসক্তি প্রতিরোধ এবং চিকিৎসা সকলের দায়িত্ব’ শীর্ষক
আলোচনা ও মাদকবিরোধী প্রচারাভিযান আয়োজন করে। শুরুতেই ‘মাদককে না
বলুন’ লালকার্ড প্রদর্শন করে শোভাযাত্রা রেব করে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপ¯’াপন করেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী
পরিচালক আমিরুল মোমেনীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল
মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। তিনি বলেন, মাদক মনুষ্যত্বকে ধ্বংস করে পশুত্ব
রূপ দেয়। যা পরিবার-সমাজ ও রাষ্ট্রের জন্য মাদকসেবীরা ভয়াবহ অব¯’ার সৃষ্টি করে। এ
থেকে তরুণপ্রজন্মকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন
সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি
মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক
মাহবুব আহমেদ, প্রভাষক (ইংরেজি) নুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল
ওয়াহাব, বিলকিস আঞ্জুমানারা বেগম, সহকারী মৌলভী আল আমিন, গৌরীপুর
পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা স্বজন
সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি
এডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের দপ্তর সম্পাদক
আবুল কালাম আজাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার
সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, হারুন
পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, সাংবাদিক শামীম আনোয়ার,
শিক্ষার্থী মোস্তাফিকুর রহিম, মোবাশি^র হোসেন, নুর মোহাম্মদ সাফি, শেখ
সৌরভ প্রমুখ।###