ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির হত্যাকাণ্ডে জড়িত ও ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। সোমবার হুমায়ুনের কবর জিয়ারত শেষে পাছার বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় তিনি এ দাবী জানান।
তিনি আরও বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক, আমরা সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। যেকোনো কোনো মানুষের মৃত্যু নির্মমভাবে না হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের। সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম মেম্বার। সমাবেশে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম শাহীন, মজিবুর রহমান, হাফেজ চান মিয়া, বিএনপি নেতা আনিছুর রহমান আনিছ, শফিকুল ইসলাম টুনু বেপারী, আতাউর রহমান তারা, উসমান গনি , গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, সহনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমীন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, আকাশ, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম রবি, মাজেদুর রহমান রন্জু প্রমুখ।