আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রির্পোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৪, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ




গৌরীপুরে বিশ্ব রক্তদাতা দিবসে শোভাযাত্রা ও রক্তদানদের সম্মাননা প্রদান

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার (১৪জুন/২০২৫) ‘রক্তদিন-জীবন বাঁচান’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ‘বিনামূল্যে রক্তের গ্রুপিং, রক্তদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা, সর্বোচ্চ রক্তদাতা ও রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদেরকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। ‘রক্তের প্রয়োজনীয়তা ও উদ্বুদ্ধকরণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ, যুগান্তর স্বজন সমাবেশের সহসম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সুমন এস, ব্যবসায়ী মাহবুবুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সহবিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. ছোটন মিয়া, আমিরুল ইসলাম, রাকিবুল ইসলাম শান্ত প্রমুখ।
সর্বোচ্চ রক্তদানে সম্মাননা প্রাপ্তরা হলেন ইয়াসিন আরাফাত ভুবন, সজিবুল ইসলাম শান্ত, জাহিদুল ইসলাম মুকিব, নোমান আহমেদ নাফি, জুনাঈদ আহমেদ, রক্ত সংগ্রহকারী সম্মাননা পেয়েছেন আশিকুর রহমান রাজিব, মো. শিমুল মিয়া, মো. রাজিবুল হাসান, অন্তরা রানী দাস, মোফাজ্জল হোসেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১