আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ




১১ বছর পর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। দ্বি-বিভক্ত উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ১১ বছর পর একক কমিটি ঘোষণা করা হলো।

সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে আহ্বায়ক ও সদস্যসচিব উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক সদস্য সচিব করে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটি অনুমোদন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। একই দিনে আলী আকবর আনিসকে আহ্বায়ক ও সুজিত কুমার দাসকে সদস্যসচিব করে ৯৫জন সদস্য বিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা হলেন হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, আব্দুর রহমান বাবুল, মো. শামছুল হক শামছু, আব্দুল আজিজ মন্ডল, তানজিন চৌধুরী লিলি, অ্যাডভোকেট আবু জাফর রাশেদ মিলন, তাজুল ইসলাম খোকন, শেখ শামছুদ্দিন, মো. জালাল আহমেদ আকন্দ, এসএম দুলাল, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আব্দুল্লাহ, হাজী শেখ মো. আব্দুর রাজ্জাক, মো. আনোয়ারুল ইসলাম বাবুল, মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), প্রভাষক শাহজাহান সিরাজ, মো. জায়েদুর রহমান, শাহ ওবায়দুল্লাহ সুমন, মো. আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, মো. ইদ্রিস আলী, মো. সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম আহাদ, একেএম আনোয়ারুল ইসলাম কামাল ও অ্যাডভোকেট মো. নুরুল হকসহ ৭৫জন সদস্য রয়েছেন।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়করা হলেন রমজান হোসেন খান জুয়েল, মনিরুজ্জামান পলাশ, আরিফুল ইসলাম ভূইয়া এনাম, মো. হারুন অর রশিদ, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মাহবুবুল আলম ফারুক, শাহজাহান কবির হিরা, আতাউর রহমান আতা, বেগ ফারুক আহম্মেদ, মো. নিজাম উদ্দিন সরকার, অ্যাডভোকেট আবু সাদাত মো. খায়ের, মো. শামীম চৌধুরী, গোলাম কারিমেল হাকিম শাহিন মুন্সী, মো. আরজু খান, জয়নাল আবেদিন খোকন, মো. আব্দুস সালাম, মেহেদী হাসান রতন, আফরোজা আক্তার সোমা, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, একেএম শরিফ উল্লাহ লিটন, এনামুল হক সাইমন, মো. শওকত আলী, মো. গোলাম মোস্তফা ও অ্যাডভোকেট আব্দুর রহমান বাচ্চুসহ ৭০জন সদস্য রয়েছেন।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বুধবার (২১ মে) জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, দল সাংগঠনিকভাবে শক্তিশালীর করার লক্ষ্যে সকল পক্ষকে নিয়ে কমিটি করা হয়েছে। সকল বিভেদ ভুলে নতুনভাবে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, ২০০৯ সালে সর্বশেষ একক কমিটি গঠন হয়েছিল উপজেলা ও পৌর বিএনপির। এরপর ২০১৪ সালে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তখন জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দ্বন্দ্বে গৌরীপুর উপজেলায় দুটি পৃথক আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এ সময় পৌর বিএনপির কমিটি দেওয়া হলেও দল থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করায় কেন্দ্র থেকে সে কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এরপর আর পৌর বিএনপির কমিটি গঠন হয়নি।

এদিকে উপজেলা বিএনপির দুটি পৃথক কমিটি থাকায় পৃথকভাবে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দলীয় কোন্দল মেটাতে ২০২২ সালের ২২ অক্টোবর গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উপজেলা ও পৌর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সাংগঠনিক কমিটিবিহীন ২বছর ৬মাস ২১দিন ছিলো গৌরীপুর বিএনপি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১