আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৩, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ




গৌরীপুরে সাংবাদিক সুরেশ কৈরীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক সুরেশ কৈরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৩ মে/২০২৫) শোকর‌্যালি, স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সাংবাদিক সুরেশ কৈরী সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, ক্রীড়াঙ্গন, সমাজসেবা ও একজন দক্ষ সংগঠক হিসেবেও অগ্রণী ভূমিকা রাখেন।
স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। ‘মফস্বল সাংবাদিকতায় চারণ সাংবাদিক সুরেশ কৈরী ও সংবাদ-সাংবাদিকতায় সংকট ও উত্তরণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, দৈনিক দিগন্ত বাংলার গৌরীপুর প্রতিনিধি তৌহিদুল আমিন তুহিন, মফস্বল সাংবাদিক ফোরামের সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, সাংবাদিক সুমন এস, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সাংবাদিক শামীম আনোয়ার, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, সৌরভ শেখ, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।
২০১১ সন থেকে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা ও সংগঠক হিসেবে প্রতিবছর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধিত করে আসছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১