আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ




আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠের সাংবাদিক টিপু

সাংবাদিকদের জোর আন্দোলনে জামিন পেয়েছেন কালের কণ্ঠের সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। আজ বৃহস্পতিবার সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়।

টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত।
পরে জামিনের আদেশ জেলখানায় পাঠানো হয়েছে।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে জানান, সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে শাস্তি দেওয়ার ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার ঢাকা, সাতক্ষীরা ও তালায় মানববন্ধন ও সমাবেশ হয়।

সর্বশেষ আজ বৃহস্পতিবার সাতক্ষীরায় সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল এবং টিপুর জামিনের আবেদন করা হয়।

আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন। ইতিমধ্যে আদালতের আদেশ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজই সাংবাদিক টিপু জেল থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন আবুল কালাম আজাদ।

এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু।

এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে—এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১