আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল ‘প্রমাণ দিতে ব্যর্থ’ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে: পাকিস্তান সিএনএনের বিশ্লেষণ ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র
শামীম আনোয়ার || উপজেলা প্রতিনিধি, গৌরীপুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
oplus_1024




মাটি কেটে রাস্তা মেরামতের ব্যতিক্রমী আয়োজনে গৌরীপুরে বিএনপির বর্ষবরণ!

পহেলা বৈশাখের আনন্দ-উল্লাস, বর্ণিল সাজ-রঙিন উৎসব ছেড়ে এক ভিন্ন রকম ব্যতিক্রমী আয়োজনে মাতলেন ময়মনসিংহের গৌরীপুরের বিএনপির নেতাকর্মীরা। প্রখর রৌদ্র। ভাঙা রাস্তা। কোথাও উঁচু, কোথাও নিচু। উড়ছে ধুলাবালি। বর্ষায় এ ভাঙা সড়কে কর্দমাক্ততা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। কৃষকের পণ্য পরিবহন আর পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ দুর্ভোগের ভোগান্তি কমাতে মাটি কেটে রাস্তা মেরামতে দিনভর কাজ করেন তারা।
বাংলা নববর্ষের বর্ণিল উৎসবের দিনে কোদাল, টুকরি, বেলচা নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন শতাধিক নেতাকর্মী। ‘আবার মোরা কোদাল ধরবো, জিয়ার মতো দেশ গড়বে’ এ স্লোগানে সোমবার (১৪ এপ্রিল/২৫) কর্মসূচীর আয়োজন করে রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
এ কর্মসূচীর অধিনে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর-গৌরীপুর সড়কের মধ্যবর্তী প্রায় ২০০মিটার রাস্তা মাটিকে কেটে মেরামত করা হয়। রাস্তাটির দু’পাশে পাকা থাকলেও এ স্থানটির কারণে পুরো সড়কটিতে অচলাবস্থার অবসান হলো। কৃষকের মালামাল আনা- নেয়া আর ব্যবসায়ী, এলাকাবাসীর যাতায়তে কষ্টের সমাপ্তি ঘটলো।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, এ রাস্তাটির বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যর্থ হওয়ায় আমরা সউদ্যোগে এ রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছি। এখন প্রশাসনের নিকট দাবি থাকবে, দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটি যেনো পাকাকরণ করা হয়। তিনি আরও বলেন, বর্ষবরণ অনেকেই অনেকভাবে করেছে, আমরা এই রাস্তা মেরামতের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার মধ্যদিয়ে বাংলা নববর্ষকে উৎসর্গ করলাম। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর রহমান খান বলেন, আমরা রামগোপালপুরবাসী কৃতজ্ঞ এ ইউনিয়নের নেতাকর্মীদের একটি আয়োজনকে সফল করতে আমাদের নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারাদিন রোদে পুড়ে রাস্তাটির মেরামত কাজে অংশ নিয়েছেন।
এ প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল বলেন, এ রাস্তাটি সংস্কারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো ‘দশে মিলে করি কাজ, হারিজিতি নাজি লাজ।’ সবাই একযোগে কাজ করায় দীর্ঘদিনের একটি সমস্যা মুর্হূতে সমাধান হয়ে গেলো। অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান বলেন, বর্ষবরণের বর্ণিল অনুষ্ঠান বাদ দিয়ে শরীরের ঘাম জড়িয়ে মানুষের উন্নয়ন করার এ কাজটি মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ বলেন, আমাদের খুব আনন্দ লেগেছে। হিরণ ভাই নিজে দিনভর আমাদের সাথে মাটি কেটে, রাস্তা ড্রেসিং করেছেন। সত্যিই আমরা অভিভূত। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার বলেন, দুর্নীতিবাজদের কারণে এই রাস্তার মতো দেশটার বেহাল অবস্থা। সেই অবস্থার পরিবর্তন করতে হবে, এ পরিবর্তনের জন্যে আবারও আমরা কোদাল ধরেছি, এই কোদাল দিয়ে দুর্নীতিকেও উৎপাটন করা হবে।
রামগোপালপুর-গৌরীপুর সংযোগ সড়কে কাঁচা রাস্তার সংস্কারে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কাটা কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর রহমান খান। কর্মসূচীতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান সিরাজ, ডা. আব্দুল মোতালেব, আব্দুল মান্নান তালুকদার, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, বিএনপি নেতা সদস্য জনাব আলী সরকার, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. আবুল কাসেম, বিএনপি নেতা চান মিয়া শেখ, শাহজাহান মিয়া, মো. নজরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মো. সফি উল্লাহ, মো. ইয়ার সুলতান, মো. হারুন অর রশিদ, উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবির, উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, যুবদল নেতা মো. মাইজুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ কার্জন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, মুসা মুনশী, আরিফুল ইসলাম উদয়, কামরুল ইসলাম পিয়াস, স্বেচ্ছাসেবক দল নেতা মনিউল আজম মনির প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০