আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
সেলিম আল রাজ || স্টাফ রিপোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
Oplus_131072




মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরীপুর মহিলা কলেজের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বুধবার (২৬ মার্চ /২০২৫) বিজয় একাত্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি। তিনি বলেন, এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এসময় অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান বলেন, আমাদের মুক্তিযুদ্ধের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালের দেশ ভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। তা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক ফারুক হায়দার হোসেন। স্বাধীনতা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।
জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সহকারী অধ্যাপক মো: রেজওয়ান হোসেন, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক সানোয়ার জাহান, প্রভাষক আব্দুল আলিম খান, প্রভাষক মো: কামাল হোসেন, প্রভাষক রাইসুল ইসলাম, শিক্ষার্থী ফাইজা জাহান আরবি, তাইয়্যেবা জামান রায়হা, বিউটি সূত্র ধর, সুমাইয়া তাবাসসুম স্নিগ্ধা, নূরে তাবাসসুম মায়ষী, গভর্নিং বডির সভাপতির তনয়া শাহ্ রূফাইদা লুবাবা প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১