আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে ইটভাটায় অভিযানে এসে হামলার শিকার হয় ভ্রাম্যমাণ আদালত ॥ গাড়ি ভাংচুর, আহত-৩

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে একতা ইটভাটায় সোমবার (১০মার্চ/২৫) পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে এসে হামলার শিকার হন। হামলায় ভ্রাম্যমাণ আদালতের ৩জন আহত হন। ইক্সেভেটর ও বহনকারী লোবার ট্রাক ভাংচুর করা হয়। অভিযানে ৩লাখ টাকা অর্থদন্ড করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে এক্সেভেটর বহনকারী লোবার ট্রাকটি ইটভাটার সামনে আসলে শ্রমিকরা অর্তকিতভাবে হামলা চালায়। এতে ৩জন আহত হন। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর নিয়মিত মামলা দায়ের করবে। এছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ের ৩লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম। হামলায় আহতরা হলেন ট্রাকের চালক ত্রিশাল উপজেলার আলী হোসেনের পুত্র মো. হযরত আলী (২০), হেলপাড় জামাল উদ্দিনের পুত্র মাহফুজ (১৮) ও লোবার স্টাফ ফুলপুর উপজেলার ইমাম হোসেনের পুত্র রাফিউল ইসলাম (২০)। ট্রাক চালক মো. হযরত আলী জানান, আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম। ইটখলার ভিতরে যায় নাই। গৌরীপুর-কলতাপাড়া সড়কের নিচের দিক থেকে গাড়ি ঘুরাচ্ছিলাম। সেখানেই ৩০/৪০জন গিয়ে হামলা করে। রাফিউল ইসলাম জানান, হামলাকারীরা গাড়ির সব কাচ ভেঙে ফেলেছে। সামনের অংশও ভেঙ্গেছে। লাঠি-সোটা নিয়ে আমাকে মারধর করায় পা নিয়ে দাঁড়াতে পারছি না। একতা ইটভাটার মালিক হাজী আব্দুল মোনায়েম জানান, আমাদেরকে এর আগেও ১৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ির ভাংচুরের সাথে আমাদের ইটভাটার কেউ জড়িত নয়। তারপরেও গাড়ির ভাংচুরে ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিবো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১