ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৮ ফেব্রæয়ারি/২৫) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান।
বক্তব্য রাখেন উপজেলার সভাপতি মাওলানা মো. বদরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, উপজেলা জামায়াতের সাবেক আমির আবুবক্কর সিদ্দিক, পৌর জামায়াত ইসলামীর সভাপতি মুহাম্মদ আব্দুন নুর, সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গৌরীপুর সদর ইউনিয়নের সভাপতি ক্বারী শরিফুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন, বোকাইনগরের সভাপতি মো. আল মামুন ফকির, ডৌহাখলার আমির মাওলানা মো. ফজলুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. সালেহীন কবির, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।