আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৬, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ




বিক্রিতে শীর্ষে ‘হিমু সমগ্র’ : বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে গৌরীপুরে বইমেলায় সাংস্কৃতিক উৎসব

বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর ঐতিহাসিক শহিদ হারুন পার্কে বুধবার (২৬ ফেব্রæয়ারি/২৫) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৪দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার সমাপনি দিনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
এবারের মেলায় বিক্রিতে শীর্ষে ছিলো ‘হিমু সমগ্র’, দ্বিতীয় স্থানে ও শিশু-কিশোর শীর্ষস্থানে রয়েছে ভূতের গল্পের বই, তৃতীয়স্থানে রয়েছে বিজ্ঞানমনস্ক বইয়ের তালিকা। বিষয়টি নিশ্চিত করেন ইউনিট ইনচার্জ দেব জ্যোতি মন্ডল। তিনি আরও বলেন, গৌরীপুরে পাঠকদের একটি বিশাল চাহিদা সৃষ্টি করেছে বিশ^ সাহিত্য কেন্দ্র। ২৩ ফেব্রæয়ারিতে শুরু হওয়ার পর থেকে সমাপনি দিনেও ছিলো বই প্রেমিদের উপচেপড়া ভিড়।

সমাপনি দিনে সাংস্কৃতিক উৎসবের চিত্রাঙ্কনে বিজয়ী হলেন ক গ্রæপে তাসরিফ আলম, কাজী ইলমা হক ইনায়া, সাইফা, খ গ্রæপে সায়েবা, প্রথমা পাল সকাল, সৌমিত ঘোষ, গ গ্রæপে সূচনা দাস, সুজনা রহমান নাবা, অর্পা সরকার অর্পিতা, ঘ গ্রæপে নুসরাত জামান ইফা, সুমাইয়া আক্তার ইলমা, জান্নাতুল ফেরদৌস।

সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ দেব জ্যোতি মন্ডল। সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^সাহিত্য কেন্দ্রের গৌরীপুর উপজেলা শাখার সাবেক সংগঠক মো. রইছ উদ্দিন, প্রবীণ শিক্ষক মো. মোসলেম উদ্দিন, প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল চন্দ্র রবিদাস, ইসরাত জাহান লাকি প্রমুখ। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১