ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি/২৫) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আয়ুব, উপজেলা সহকার প্রকৌশলী (জনস্বাস্থ্য) সালাহ উদ্দিন সোহেল, উপজেলা প্রোগ্রামার অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।