আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৬, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ




গৌরীপুরে ভাইয়ের খেতে ভাইয়ের বিরুদ্ধে বিষ দেয়ার অভিযোগ! গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ভাইয়ের রোপিত বোরো ধানের খেতে ভাইয়ের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি/২৫) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সবুজ ধানের চারা লালচে-বিবর্ণ রঙের হয়ে মারা যাচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া বাসাবন গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র মো. খোরশেদ আলী (৬৮) ও তার সহোদর ভাই মো. হারুন মিয়া (৫০) এর সঙ্গে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। খোরশেদ আলী অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে রোববার তার ভাই মো. হারুন মিয়া ধুরুয়া গ্রামে রোপিত ৮৫শতাংশ জমিতে বিষ প্রয়োগের কারণে ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটিও বিষাক্ত হয়ে গেছে। এ খেতের চারা মারা যাওয়ায় তিনি অর্ধলক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ অভিযোগ প্রত্যাখান করে মো. হারুন মিয়া বলেন, আমি বিষ দিয়েছি; কেউ দেখছে? এ অভিযোগ মিথ্যা। ওর অত্যাচারের কারণে আমি ৪৫শতাংশ জমি চাষাবাদ করতে পারছি না। দীর্ঘদিন যাবত চাষাবাদ ছাড়াই কালি পড়ে রয়েছে। জমিতে গেলে সে ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে তেড়ে আসে। গৌরীপুর কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার কাজলী বেগম জানান, জমিতে বিষাক্ত কিছু প্রয়োগ করার কারণেই ধানের চারা মরে যাচ্ছে। বারবার পানি পরিবর্তন ও ওষুধ প্রয়োগ করলে অবশিষ্ট ধানের চারা হয়তো বাঁচানো সম্ভব হবে। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১