আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৬, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ




কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে নির্মিত ॥ গৌরীপুরে সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী’র ভাতিজার মার্কেট গুড়িয়ে দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন!

ময়মনসিংহ-কিশোরগ মহাসড়কের পাশে কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের ফটক ঘেঁষে বিদ্যালয়ের ও সওজের সড়ক দখল করে এ মার্কেট নির্মাণ করা হয়। সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি’র ক্ষমতার প্রভাব দেখিয়ে তার ভাতিজা ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু এ মার্কেট নির্মাণ করেন। জুলাই বিপ্লবের পর ৭ আগস্ট এ মার্কেটের নামকরণ করা হয় ‘শহিদ বিপ্লব মার্কেট।’ তবে এ মার্কেটের কোনো ভাড়া পায়নি শহিদ বিপ্লবের পরিবার।
এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় বিক্ষুব্দ হয়ে লোকজন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি/২৫) রাতে বোল্ডোর দিয়ে গুড়িয়ে দেয়। এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলতাপাড়ায় গুলিবিদ্ধ বাহালুল মুনশী বলেন, এ মার্কেট শহিদ বিপ্লবের নামে নামকরণ করা হলেও সেই পরিবার কোনো সুবিধা পাচ্ছিলেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন এখনো সুবিধা নিচ্ছিলো।
জানা যায়, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ঘেঁষে বিদ্যালয়ের এবং কিশোরগঞ্জ সড়ক ও জনপদ বিবাগের আনুমানিক ৪০ ফুট জায়গা দখল করে নেয়। এ জায়গায় আটটি দোকানঘর নির্মাণ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু। দোকানঘর নির্মাণের পর থেকে এ দোকানের ভাড়া ও দোকানীদের নিকট থেকে অগ্রিম টাকাও গ্রহণ করেন তিনি। এ দোকানদাররা জানান, তাদের প্রত্যেকের দোকান ঘরের জন্য ৫০হাজার টাকা করে অগ্রিম দেয়া ছিলো। দোকানঘর গুড়িয়ে দিলেও তারা তাদের অগ্রিম টাকা ফেরত পায়নি। দোকানের মালামাল সরিয়ে নেয়ারও সময় পায়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১