ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৩১ জানুয়ারী /২৫) রামগোপালপুর ইউনিয়নের বিএনপি আয়োজতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতত্ব করেন বিএনপি নেতা মো: আবদুল লতিফ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন ক্ষমতার লোভ বাদ দিয়ে অছিরেই নির্বাচনের আয়োজন করুন সংস্কারের দায়িত্ব আপনাদের না সংস্কার করবে নির্বাচিত সরকার। বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, একলাছুর রহমান কিরণ, সদস্য রজব আলী সরকার, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর শামীম হোসেন চৌধুরী, আতাউর রহমান আতা, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য মনজুরুল হক মঞ্জু, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জিয়াউল হক শ্যামল, ইউনিয়ন বিএনপির সদস্য গুলিবিদ্ধ আবুল কাশেম, আব্দুস সোবান বাবুল, মিজানুর রহমান উজ্জ্বল, বাচ্চু মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ।