ময়মনসিংহের তারাকান্দায় তিন ফসলি কৃষিজমির টপ সয়েল ড্রাম ট্রাকে যাচ্ছেনইটভাটায। দিনে অথবা রাতে যখনই সুযোগ পাচ্ছে, তখনই ভেকু মেশিন (এস্কেভেটর) ড্রেজার মেশিন খনন করে তিন ফসলি কৃষিজমির উর্বর উপরি অংশ (টপ সয়েল) খনন করে যায় ইটভাটাগুলোতে। এসব অবৈধ মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসন অভিযান পরিচালনা করলেও, কিছুতেই মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না। আধুনিকতার কোন ছোয়া না লাগায় উপজেলার সকল ইটভাটায় ইট তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মাটি। তবে উন্নত ইট তৈরির ক্ষেত্রে কৃষিজমির মাটির বিকল্প নেই। ফলে ইটভাটা মালিকরা আমন ধান কাটার সাথে সাথেই ফসলি জমির উপরিভাগের উর্বরঅংশ (টপ সযেল)সংগ্রহ করে ইট ভাটাতে স্তুব দিয়ে রেখেছে। এছাড়া
ইট তৈরি শুরু থেকে ঈদ পুরানো মৌসুম শেষ পর্যন্ত ২/৩ কিঃষিঃ দূরের ফসলি জমি থেকে দিনে বা রাতে যখনি সুযোগ পাচ্ছে ড্রাম টাকে ফসলি জমির মাটি ইটভাটা বহন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানা বলেন, কৃষিজমি থেকে উর্বর অংশ (টপ সয়েল) কাটা দণ্ডনীয় অপরাধ। কারণ জমি থেকে মাটি কাটার ফলে সেই জমির শ্রেণি পরিবর্তন হয়ে যায়। উপজেলা প্রশাসন সংবাদ পেলে অভিযান পরিচালনা করে থাকে। জবের টপসযেল কাটার দায়ে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ডও করেছে। এ বিষয়ে অভিযান অব্যাহত আছে