আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ




করোনা ভাইরাসের প্রার্দুভাবের নিষেধাজ্ঞা অগ্রাহ্য : গৌরীপুরে এক মোটর সাইকেলে চারবন্ধুর আনন্দভ্রমণ-বিষাদে রূপ নিলো

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর-রামগোপালপুর সড়কে মঙ্গলবার (৩১মার্চ/২০২০) এক মোটর সাইকেল চার বন্ধু আনন্দ ভ্রমণে বের হয়। মোটর সাইকেলটি পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী দোকানের খুঁটিতে লেগে ৪জনই আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলটি পুরো ফাঁকা রাস্তায় পঙ্খীরাজের মতো এদিক-সেদিক দ্রুত গতিতে যাচ্ছিলো। পূর্বদাপুনিয়ার নুর মোহাম্মদ খান মার্টেকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের খুঁটির সঙ্গে মোটর সাইকেলের আরোহীদের ধাক্কা লাগে। এ সময় আহত হন চার বন্ধুই! আহতরা হলেন আবুল কাসেমের পুত্র শামীম মিয়া (২৫), আব্দুস সাত্তারের পুত্র মোঃ ইমরান মিয়া (২০), মোঃ ইসলাম উদ্দিনের পুত্র মোঃ আল কাইয়ুম (২১) ও আসর আলীর পুত্র মোঃ ফরহাদ হোসেন (১৯)। তাদেরকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে মোঃ ফরহাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা জরুরী বিভাগে চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষকে যখন ঘরে থাকতে বলা হয়েছে, ওরা তখন মোটর সাইকেলে আনন্দ ভ্রমণে বেড়িয়েছে। ওদের জন্য এটা ‘করোনা উৎসব’। বেগতিক চালাতে গিয়ে এ দুর্ঘটনা শিকার হয় চারজন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১